শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জাদুকাটা নদী থেকে তিন হাজার কেজি ভারতীয় কয়লা আটক

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে তিন হাজার কেজি ভারতীয় কয়লা সহ একটি বারকী নৌকা আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল।

বিজিবি সুত্রে জানাযায়,লাউয়েরগড় বিওপির টহল দল,সীমান্ত পিলার ১২০৩/১-এস নিকট থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৩ হাজার কেজি ভারতীয় কয়লা সহ একটি বারকী নৌকা আটক করে।
যার আনুমানিক সিজার মূল্য ৮৯,০০০ টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় কয়লা ও বারকী নৌকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।