শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুষ্টিয়ায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উ‌দ্বোধন

নোবাজ্জেল হোসেন,কুষ্টিয়া প্রতিনিধি  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃ‌ষি প্রযু‌ক্তি মেলা উ‌দ্বোধন, আলোচনা সভা ও গম্ভীরার আয়োজন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন,কুষ্টিয়া কৃসি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এ কে এম হাসিবুল হাসান, বৃহত্তর কুষ্টিয়া ও যশোর কৃষি উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত উপ-পরিচালক সেলিম হোসেন,ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন,উপজেরা কৃষি অফিসার শায়খুর ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কৃষি অফিসার আঃ মুন্নাফ।