বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৯
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

তজুমদ্দিনে দুই লক্ষ মিটার কারেন্টজাল আটক

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনের কোষ্টগার্ড ও মৎস্য অফিসের দিনভর যৌর্থ অভিযানে প্রায় দুইলক্ষ মিটার অবৈধ কারেন্টজাল ও একটি বেড়জাল জব্দ করেছে। পরে বিকালে আটককৃত অবৈধ কারেন্টজাল শশীগঞ্জ ইজঘাটে জনসম্মুখে আগুণে পুড়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য ও কোষ্টগার্ড সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিনভর মৎস্য অফিস ও কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে যৌথ টিম তজুমদ্দিনের শশীগঞ্জ , কাটাখালী, মহেশখালী, চরমোজাম্মেল সহ বিভিন্ন মাছঘাট সংলগ্ন মেঘনায় অভিযান পরিচালনা করেন। এ সময় মেঘনা নদী থেকে প্রায় দুইলক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

পরে বিকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃতজাল আগুণে পুড়ে ধ্বংস করা হয় । এ সময় উপস্থিত ছিলেন কোষ্টগার্ড কমান্ডার মোঃ আব্দুর রহমান প্রমুখ।