নিজস্ব প্রতিবেদক ডিসি খাইরুল আলম বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় পুলিশ কমিশনার মো:সাহাবুদ্দিন খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার(২৮জানুয়ারী) বেলা ১১টায় বিএমপি কমিশনারের কার্যালয়ে বিএমপি কমিশনার মো:সাহাবুদ্দিন খানকে ডিসি(উত্তর)খাইরুল আলম এ ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আবুল কালাম আজাদ, সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) থানা মোঃ শামিম আহমেদ, অফিসার্স ইন-চার্জ (এয়ারপোর্ট) থানা মোঃ জাহিদ বিন আলম,অফিসার্স ইন-চার্জ (কাউনিয়া) থানা মোঃ আজিমুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ইতিপূর্বে ডিসি খাইরুল আলম বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক বিভাগে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’(আইজিপি ব্যাজ) অর্জন করেছেন।