শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চরফ্যাশন সরকারী কলেজ

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

শুধু রঙিন বাতিই নয় উৎসবকে কেন্দ্র করে কলেজের সব কিছুতেই লেগেছে নতুনত্বের ছোয়া। কলেজের ফটক থেকে শুরু করে সকল স্থাপনাকে রঙিন সাজে সজ্জিত করা হচ্ছে। কলেজ মাঠে তৈরি হচ্ছে প্যান্ডেল।

”এসো মিলি প্রাণের মেলায়” এই শ্লোগান নিয়ে আগামী ১ ফেব্রুয়ারী চরফ্যাশন সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসব উদযাপন পরিষদের পরিচালনা কমিটি আহব্বায়ক জানান, চরফ্যাশন উপজেরার সর্বোচ্চ ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীরা মিলিত হবে উৎসবে। সুবর্ণ জয়ন্তীর বর্ণিল উৎসবে কলেজের ৫০টি ব্যাচের প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশ নেবেন।

১লা ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টায় সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চীপ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।