শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নোবাজ্জেল হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি  কুষ্টিয়ার খোকসা থানার নথি ভুক্ত যৌতুক নির্যাতনে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামী হলো মো আব্দুল কাদের (২৮) পিতা মো আ খালেক, গ্রাম দেবীনগড়, থানা খোকসা, জেলা কুষ্টিয়া।

আদালত সূত্রে জানা যায়,২০১৮ সালের ১০ ফেব্রুয়ারী সন্ধা সাড়ে ৬টায় আসামীর নিজ বাড়িতে স্ত্রী মিলি খাতুন(২০)কে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে খোকসা উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের বারান্দায় মৃত্যু নিশ্চিত জেনে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এই এঘটনায় নিহত মিলি খাতুনের ভাই সাইফুল ইসলাম খোকসা থানায় বোন জামাই আব্দুল কাদেরের বিরুদ্ধে যৌতুন নির্যাতনে হত্যার অভিযোগে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩১মে আদালতে চার্জশীট দেয় পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌশুলী(পিপি) এ্যাড, আব্দুল হালিম বলেন, খোকসা থানার চাঞ্চল্যকর যৌতুন নির্যাতনে এই হত্যা মামলাটিতে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগে চার্জ গঠন পূর্বক দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০র দ:বি ১১(ক)ধারায় দোষী সাব্যস্ত করে নিহত স্ত্রী মিলি খাতুনের স্বামী আসামী আব্দুল কাদেরের মৃত্যুদন্ডসহ এক লক্ষা কাটা জরিমানা আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।