রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঝালকাঠিতে পাঁচ ডাকাত গ্রেফতার,স্বর্ণ ও অস্ত্র উদ্ধার

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠির জেলার নলছিটিতে পাঁচ ডাকাতকে গ্রেফতার সহ স্বর্ণ ও অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে ২৯ জানুয়ারী ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সম্মেলন কক্ষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমি প্রেস ব্রিফিং করেন।

এ বিষয় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং সূত্রে জানাযায়, গত ২৩ জানুয়ারি রাতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন তেওলা গ্রামের মামুন হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল মামুনের বসতঘরের পিছনের বারান্দার সিধ কেটে কালো কাপড়ে মুখবেধে একদল ডাকাত ঘরে প্রবেশ করে এবং নগদ ৪ লক্ষ টাকা, স্বর্নালংকার সহ অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় মামুন বাদী হয়ে পরের দিন নলছিটি থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলার সূত্র ধরে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার মাধ্যমে বরিশালের মোঃ শহিদ খান (৩৭), নোয়াখালির মোঃ এনাম হোসেন মিয়া (৩০), পটুয়াখালীর অরুণ দাস( ৩৮), ঝালকাঠির মোঃ পিন্টু হাওলাদার(৩০) ও মোঃ ইমরান হোসেন(২৮)কে একটি এয়ারগান (পাখিমারা কন্দুক), দুই জোড়া স্বর্ণের কানবালা ও দুটি স্বর্ণের চেইনসহ গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের প্রেস ব্রিফিং এর সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।