শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সংস্কারের অভাবে ফাঁকা পড়ে আছে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ডক্টর্স কোয়ার্টার

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,ফুলবাড়ী (কুড়িগ্রাম)  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হলেও বিভিন্ন সংকটে রয়েছে এখানকার স্বাস্থ্য সেবা কার্যক্রম। অবকাঠামোসহ অন্যান্য কার্যক্রম সেভাবে সম্প্রসারিত না হওয়ায় আশানুরুপ স্বাস্থ্য সেবা পাচ্ছে না এখানকার মানুষ।

এমবিবিএস ডাক্তারের ১০ টি পদ থাকলেও দীর্ঘদিন শূণ্য থেকেছে পদগুলো। ডাক্তারদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা না থাকায় অনেক ডাক্তার এখানে যোগদান করলেও অল্প সময়ের মধ্যে বদলী নিয়ে চলে যান। এখানে রয়েছে ৬ বøক বিশিষ্ট অতি পুরাতন একটি ডক্টর্স কোয়ার্টার। যেটি এখন ভগ্নপ্রায়। এ কারণে ঝুঁকি নিয়ে কোন ডাক্তার এখানে থাকেন না। ফলে বছরের পর বছর এটি ফাঁকা পড়ে আছে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে। অনেক স্থানে পলেস্তারা খসে পড়ে ছাদের রড বের হয়েছে। ওয়ালগুলোতে ফাটল ধরেছে। ওয়ালে ধরেছে শ্যাওলা, জন্মেছে বট গাছ। যেকোন সময় ভবনটি ধ্বসে পড়ে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।

ডিসেম্বরের ২য় সপ্তাহে এখানে ৮ জন ডাক্তার যোগদান করলেও ইতোমধ্যে ১ জন বদলী নিয়ে চলে গেছেন বলে জানা যায়। আবাসনের ব্যবস্থা না থাকায় থাকার জন্য ডাক্তারদের খুঁজতে হচ্ছে বিকল্প জায়গা। তাই অস্বস্তিতে আছেন তারা।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজু মিয়া জানান, ডক্টর্স কোয়ার্টারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন এটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। ভবণটিকে পরিত্যাক্ত ঘোষণা করে নতুন ডক্টর্স কোয়ার্টার নির্মাণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে