শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা!

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে শ্বশুর বাড়ীতে স্বামী বিষপানে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলাবার রাত দেড়টার দিকে উপজেলার প্রাণকৃষ্ণ গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

নিহত ব্যক্তির নাম নাজরুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবাগিস গ্রামের মনির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবারের বরাত দিয়ে ফুলবাড়ীর পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নজরুল ইসলাম স্ত্রীকে আনার জন্য শ্বশুরবাড়ী যায়। কিন্তু স্ত্রী তার সাথে আসতে অস্বীকৃতি জানালে ক্ষোভে দুঃখে গভীর রাতে শ্বশুরবাড়ীতেই বিষপান করেন তিনি। পরে শ্বশুরবাড়ীর লোকজন রাত দেড়টায় তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ এম নাসিমউজ্জামান চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ রাতেই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।