শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুষ্টিয়ায় এস এস সি পরিক্ষার প্রশ্নপত্র ফাসের মুল হোতা র‌্যাবের হাতে গ্রেফতার

নোবাজ্জেল হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি  কুষ্টিয়ায় মিরপুরে র‌্যাবের অভিযানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।(২৮ শে মঙ্গলবার) দুপুরে জেলার মিরপুর উপজেলার অঞ্জনগাছী চাঁদপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি অভিযানিক দল ২৮ জানুয়ারি ২০২০ ইং কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন অঞ্জনগাছী চাঁদপাড়া গ্রামের মোঃ তারিকুল ইসলাম তারিক এর আধা পাঁকা বসত বাড়ীতে শয়নকক্ষে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ০১টি মোবাইল ফোন, এবং ০২টি সীমকার্ড সহ আসামী মোঃ তারিকুল ইসলাম তারিক (২১), পিতা-মোঃ আঃ আজিজ, সাং- অঞ্জনগাছি চাঁদপাড়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনে তাহার ফেসবুক আইডিতে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার প্রমানের মাধ্যমে বিভিন্ন ছাত্র/ছাত্রীর নিকট টাকার বিনিময়ে বিকাশের মাধ্যমে বিক্রি করেছে তাপ্রমান পাওয়া যাই।

বর্তমানে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অপরাধটি দেশের জনমনে অর্থাৎ ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।