শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রৌমারীতে ট্রলি খাদে পড়ে নিহত ১

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ২টি ট্রলি পাল­া দিয়ে চালাতে গিয়ে খাদে পড়ে হাসান মিয়া (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ৩টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের দিঘলাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে হাসান ও নাজমুল নামে দুই ট্রলিচালক ব্রহ্মপুত্র নদ থেকে বালু ভর্তি করে কর্তিমারী যাওয়ার পথে পাল­া দেওয়ায় ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। দু’টি ট্রলিই সড়কের পাশে আবু সাঈদের ঘরের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক হাসান মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নাজমুল (৩৫), শাহিন (২০), শাহিন (১৮), সুমন (১২) ও বাবু (২৭) নামে পাঁচজন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয়রা রৌমারী উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম বিষয়টি জানিয়েছেন।