শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

গ্রেফতার হওয়া শরিয়ত বয়াতির জামিন আবেদন নামঞ্জুর

ডেক্সরিপোর্ট  ইসলামবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া টাঙ্গাইল জেলার মির্জাপুরের শরিয়ত সরকার বয়াতির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালতের পিপি এস আকবর খান এই তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, আসামি শরিয়ত সরকারের পক্ষে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট আনিছুর রহমান হুমায়ুন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এস আকবর খান জামিনের বিরোধিতা করেন। এ সময় বাদীপক্ষের অন্তত অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ধামরাই থানার রৌহাট্রেক এলাকায় এক অনুষ্ঠানে শরিয়ত সরকার ইসলামবিরোধী বক্তব্য দেন। পুলিশ তাকে ১১ জানুয়ারি ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতা করে। তারপর থেকে শরিয়ত বয়াতি টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন।