বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:০৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করে এ রকম যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সর্বদা সচেতন রয়েছে।

বুধবার বিকালে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের ওড়না পরার ওপর নিষেধাজ্ঞা জারির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে এমন অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করার বিষয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্রীদের ২০২০ সালের নির্ধারিত ইউনিফর্ম (ড্রেস কোড) হচ্ছে রয়েল ব্লু কামিজ ও সাদা সালোয়ারের সঙ্গে চওড়া ক্রস বেল্ট ওড়না।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আওয়ামী লীগ সরকার ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সব ধর্মের চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, সময়ানুবর্তিতা এবং সততার অনুশীলন করানো হচ্ছে।