শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশাল রেকর্ড রুমে অনুপ্রবেশের দায়ে দুই জনকে জেল

ডেক্সরিপোর্ট  বরিশালে রেকর্ড রুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মোবাইল কোর্ট অভিযানে দুই জনকে জেল দেয়া হয়েছে।।

বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুর ২ টার দিকে, বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ের রেকর্ড রুম এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ জিয়াউর রহমান।

অভিযানকালে রেকর্ড রুমকে ঘিরে বাণিজ্য কার্যক্রমে লিপ্ত থাকা ও বিনা অনুমতিতে অনুপ্রবেশ, অফিসের ভেতর ঢুকে অফিস ফাইল থেকে স্বাক্ষরিত আবেদনপত্র সরিয়ে নেবার পাশাপাশি দালালি করে জনগণের ভোগান্তি সৃষ্টি করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ খলিল সরদার (৫৫) এবং মোঃ কাওছার মৃধা (৪৩)। গ্রেপ্তারকৃত দুজনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা মোতাবেক ০৭ (সাত) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত অন্যান্যদেরকে রেকর্ড রুমে অনুপ্রবেশ ও রেকর্ড রুমকে ঘিরে বাণিজ্যে লিপ্ত না হবার জন্য পরামর্শ দিয়ে সতর্ক করে দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই মোঃ রিয়াজুল ইসলাম ও মোঃ জাকির হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।