বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:০৬
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় নিহত-১

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যূতের খুটির সাথে ধাক্কা লেগে মোঃ কাইয়ুম(২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(৩০জানুয়ারী) সকাল ১০টার দিকে শশীভূষণ থানার এওয়াজপুর ৬নং ওয়ার্ডের নুরুল ইসলাম মিয়ার বাড়ীর কাছে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের উপর এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ কাইয়ুম শশীভূষণ থানার রসুলপুর ৩নং ওয়ার্ডের মোঃ হানিফের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে মোঃ কাইয়ুম মটরসাইকেল যোগে চরফ্যাশন হইতে শশীভূষণ আসছিল, হঠাৎ শশীভূষণ বাজারের কাছাকাছি নুরুল ইসলাম মিয়ার বাড়ি কাছে মোড়ে এসে মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যূতের খুটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।