নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র ডিসি ট্রাফিক মো: জাকির হোসেন মজুমদার বলেছেন,নিরাপদ সড়ক ও যানজট মুক্ত নগরী গড়তে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।বরিশাল নগরীকে যানজট মুক্ত ও সড়ককে নিরাপদ রাখার জন্য যা যা করা দরকার সব কিছুই করা হবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর প্রবেশ দ্বার রুপাতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে উপস্থিত গাড়ীর চালক ও শ্রমিকদের উদ্দেশ্য তিনি এ সব কথা বলেন।

এ সময় ডিসি ট্রাফিক আরও বলেন,একটি দুর্ঘটনা সারাজীবনের জন্য কান্না। যাত্রী ও নিজেদের জীবনের কথা ভেবে সাবধানে গাড়ী চালাবেন।অতিরিক্ত যাত্রীবোঝাই করে পাল্লাদিয়ে দ্রুত গতিতে গাড়ী চালানোর কারনেই সড়কে দুর্ঘটনা ঘটে।
এ সময় তিনি আরও বলেন,মাদককে না বলুন,মাদকাসক্ত হয়ে গাড়ী চালাবেননা।সুস্থ জীবন যাপনে সবচেয়ে বড় বাঁধা হচ্ছে মাদক।মাদক গ্রহনের মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে অন্যায় কাজের দিকে ধাবিত হয়।আসুন আমরা সবাই সচেতন হয়ে যানজট মুক্ত, মাদক মুক্ত, অপরাধ মুক্ত একটি সু-শৃঙ্খল নগরী গড়ে তুলি।

এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’ র সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান,টিআই রবিউল ইসলাম, টিআই আঃ রহিম,বরিশাল মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।