নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার মো.শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেছেন,”আমরা যারা সরকারের বিভিন্ন দফতরে কাজ করি আমরা সকলেই জনসেবক, জনগনের সেবা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর সেই সেবাকে আরো সহজতর করার জন্য সরকারি বিভন্ন দফতরের পাশাপাশি বেসরকারি পর্যায়েও নিত্য নতুন উদ্ভাবনের কোন বিকল্প নেই।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিভাগীয় প্রশাসন আয়োজিত ইনোভেশন শোকেসিং মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় পুলিশ কমিশনার এ ধরনের একটি সূজনশীল আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে আরও বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যে সমৃদ্ধশালি সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য, বিশ্বায়নের যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য নব নব আবিষ্কারের কোন বিকল্প নেই।শুধুমাত্র আইটি সেক্টরে এ ধরনের উদ্বাবন না করে সকল সেক্টরে এ ধরনের উদ্ভাবন করতে হবে এবং এ ধরনের আবষ্কার শুধুমাত্র মেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে ।”

উল্লেখ্য যে, উক্ত মেলায় সরকারের বিভিন্ন দফতরের প্রায় ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।