শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোলায় তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ, ধর্ষক শের আলী ঢাকায় র‌্যাবের হাতে গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি  ভোলায় সদর ইলিশা ইউনিয়নে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শের আলী (৪৫)কে রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শের আলী ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৪ সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার ইলিশা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী গত ২০ জানুয়ারি বাসা হতে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হয়। স্কুলে ব্যাগ রেখে কিছু খাবার কেনার জন্য স্কুলের পার্শ্ববর্তী একটি দোকানে গেলে আসামি শের আলী তাকে জুস খাওয়ানোর লোভ দেখিয়ে পোস্ট অফিসের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণ করেন।

পরে ওই শিশু ছাত্রী ঘটনাটি বাড়িতে গিয়ে তার মাকে জানায়। বিষয়টি পারিবারিকভাবে জানাজানির পর ছাত্রীর পিতা বাদী হয়ে ভোলা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর ভিকটিমকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, বিষয়টি অতি স্পর্শকাতর হওয়ায় থানা পুলিশের পাশাপাশি র‌্যাব-৪ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে সোর্স মারফত জানতে পেরে অভিযুক্ত শের আলীকে রাজধানীর পল্লবী এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শের আলী ধর্ষণের শিকার শিশুর বাবার চাচাতো ভাই এবং ওই পোস্ট অফিসের পিয়ন হিসেবে কর্মরত।

বাবার চাচাতো ভাই কর্তৃক শিশু ধর্ষণের বিষয়টি এলাকাবাসীর মধ্যে চরম ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি করে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিভিন্ন স্কুল ,কলেজের ছাত্র/ছাত্রীরা পোস্ট অফিস ভাঙচুর করেন। তারা তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রমণ প্রক্রিয়াধীন চলছে বলে জানান তিনি।এদিকে ধর্ষক শের আলীর গ্রেপ্তারের খবরে এলাকায় সাধারন মানুষের মধ্যে আনন্দ দেখা যায়।