রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ছাত্রলীগ সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে তাহিরপুরে প্রতিবাদ মিছিল

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি  সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কু-চক্র মহলের অপপ্রচারের প্রতিবাদে,তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা এক প্রতিবাদ মিছিল বের করেন।

বাদাঘাট সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি তারেক আল-মামুন ও জেলা ছাত্রলীগ নেতা তানভীর হাসানের নেতৃত্বে শুক্রবার (৩১ জানুয়ারি)বিকেলে বানিজ্যকেন্দ্র বাদাঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীগীগ কার্যালয়ে এসে মিলিতহন ছাত্রলীগ নেতাকর্মীরা।

প্রতিবাদ মিছিল শেষে,আওয়ামীলীগ কার্যালয়ের সামনে তীব্র-নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন,বাদাঘাট সরকারি কলেজের ছাত্রলীগ নেতা তারেক আল-মামুন,জেলা ছাত্রলীগ নেতা তানভীর হাসান,বাদাঘাট সরকারি কলেজের সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি শাহারিয়ার হাসান,ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান অপু,জেপি জিলহজ,ইসলাম উদ্দিন,কবির হোসেন,সজিব আহমেদ,আনিসুর রহমান রতন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন,যারা এই অপপ্রচার চালাচ্ছেন তারা এখনো সাবধান হয়ে যান,আমাদের নেতাকে আমরা ভালোভাবেই জানি।আমাদের জানামতে উনার মধ্যে কোন রকম কালো দাগ নেই,নেই কোন দুর্নীতি,তিনি সুনামগঞ্জ জেলার ছাত্রীলীগ পরিবারের একজন অভিভাবক সাদা-মনের মানুষ,ছাত্রলীগ নেতাকর্মীদের ছায়া।