শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:০৯
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

ডেক্সরিপোর্ট  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় ভোটার নন এমন কাউকে দেখামাত্র আটক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় ভোটার নন এমন কাউকে দেখামাত্র আটক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আশা করছি, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। তবে এখনও যারা বহিরাগত ঢাকায় অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা ছেড়ে চলে যান।’

শুক্রবার বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘দুই সিটি কর্পোরেশন নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্যই ভোট কেন্দ্রের আশপাশে বহিরাগতদের উপস্থিতি মেনে নেয়া হবে না। তাদেরকে আটক করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকধারী ও সাদা পোশাকে ৩০ হাজার পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে। র‌্যাব টহল টিমও মাঠে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীর আরও ১০ হাজার স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ তাদের সবটুকু সামর্থ্য দিয়েই কাজ করবে।’

ভোট কেন্দ্র পরিদর্শনের সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল ইসলাম, কৃঞ্চপদ রায়, মনিরুল ইসলাম এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ও রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান উপস্থিত ছিলেন। মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আশা করছি, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। তবে এখনও যারা বহিরাগত ঢাকায় অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা ছেড়ে চলে যান।’

শুক্রবার বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘দুই সিটি কর্পোরেশন নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্যই ভোট কেন্দ্রের আশপাশে বহিরাগতদের উপস্থিতি মেনে নেয়া হবে না। তাদেরকে আটক করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকধারী ও সাদা পোশাকে ৩০ হাজার পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে। র‌্যাব টহল টিমও মাঠে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীর আরও ১০ হাজার স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ তাদের সবটুকু সামর্থ্য দিয়েই কাজ করবে।’

ভোট কেন্দ্র পরিদর্শনের সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল ইসলাম, কৃঞ্চপদ রায়, মনিরুল ইসলাম এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ও রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান উপস্থিত ছিলেন।