রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৫০
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে জিন ছাড়ানোর নামে বৃদ্ধকে পানিতে চুবিয়ে হত্যা

ডেক্সরিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জে জিনের আছর ছাড়াতে গিয়ে কালাম মৃধা নামে এক বৃদ্ধকে পানিতে চুবিয়ে হত্যা করেছে ভণ্ড কবিরাজ।

নিহতের স্ত্রী পারভীন বেগমের অভিযোগ, শুক্রবার রাতে চিকিৎসা নিতে গেলে ওই কবিরাজ তার স্বামীকে সারা রাত পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যা করে।

কালাম মৃধা পটুয়াখালী সদর থানার খলিসাখালী গ্রামের মৃত তোজম্বার মৃধার ছেলে।

পারভিন বেগম জানান, তার স্বামী কালাম মৃধা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শুক্রবার বিকালে স্বজনদের সঙ্গে তিনি বাকেরগঞ্জের আউলিয়ারপুর গ্রামের মৃত কাঞ্চন ফকিরের ছেলে মো. রিয়াজ ফকিরের কাছে চিকিৎসা নিতে যান।

রিয়াজ ফকির রোগী দেখে জানান, রোগীর ওপরে জিনের আছর আছে। তাকে রাতে চিকিৎসা দিতে হবে। এরপর ওই কবিরাজ চিকিৎসার নামে তাকে সারা রাত পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ সময় স্বজনরা নিষেধ করলেও কবিরাজ কারও কথা শোনেনি।

পারভিন বেগম জানান, রোগী মারা গেলে ভণ্ড কবিরাজ আমাদের একটি কক্ষে আটক রেখে লাশ গুম করার জন্য মাইক্রোবাস নিয়ে আসে। এ সময় আমাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রিয়াজ ফকির পালিয়ে যায়। স্বামী হত্যার বিচার দাবি করেন পারভীন বেগম।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. আনোয়ার সাঈদ জানান, চিকিৎসার নামে প্রতারণা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিয়াজ ফকির পলাতক, তার বোনকে আটক করা হয়েছে।