শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: হানিফ

ডেক্সরিপোর্ট  বিগত বছরের যে কোনো নির্বাচনের তুলনায় এবারের সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘এত শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিচালনা করে, আজকে যখন শান্তিপূর্ণ ভোট হয়েছে, সেই ভোটের পরে বিএনপি তাদের পরাজয়ের আশঙ্কায় আগেভাগে কিছু অভিযোগ করার জন্য এই সমস্ত নির্লজ্জ মিথ্যাচার করেছে। বিএনপি অভিযোগ করেছে, তাদের পোলিং এজেন্টদের ভয়-ভীতি দেখানো হয়েছে, মারধর করা হয়েছে। এগুলো ডাহা মিথ্যা কথা।’

তিনি বলেন, ‘আজকে যে সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার মনে হয়, বাংলাদেশে গত ১০০ বছরের যেকোনো নির্বাচনকে যদি পর্যবেক্ষণে আনা যায়, তাহলে এই রকম অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ-উৎসবমুখর পরিবেশে নির্বাচন আর কখনো দেখা গিয়েছে কি না- এটা আমার সাংবাদিক বন্ধুরাই ভালো বলতে পারবেন।’

কোথায় বিএনপির পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে? কোথায় বের করে দেয়া হয়েছে? বলেও সংবাদ সম্মেলন প্রশ্ন তুলেন হানিফ। তিনি বলেন, ‘একটা জায়গায় এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি যে, কাউকে মারধর করে বের করে দেয়া হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে কোনো কোনো জায়গায় তাদের এজেন্টরা আসেনি বলেও শুনতে পেয়েছি।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এই যে নির্লজ্জ মিথ্যাচার ফখরুল সাহেব গণমাধ্যমে করেছেন এই মিথ্যাচারে কান দেবেন না। বিভ্রান্ত হবেন না।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।