সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৩৮
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

ফেনীতে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

ডেক্সরিপোর্ট  ফেনীর দাগনভূঞা উপজেলায় মো. ইমাজ উদ্দিন (২২) নামে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাজাপুর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আটক ইমাজ উদ্দিন দাগনভূঞার সিন্দুরপুর কৌসল্লা এলাকার নুর ইসলামের ছেলে।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। পরে রাজাপুর বাজারের মেসার্স বসুন্ধরা ট্রেডার্সের সামনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে এসএসসি প্রশ্নপত্র ফাঁসচক্রের সঙ্গে জড়িত থেকে প্রতারণার অভিযোগে ইমাজ উদ্দিনকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়,বিগত জেএসসি পরীক্ষা চলাকালে একই পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছিল ইমাজ উদ্দিন।এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।

ফেনীর র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো.নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামি ও উদ্ধার মালামাল দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।