সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৫৪
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

ঢাকা উত্তর ৩ দিনের মধ্যে পোস্টার মুক্ত করা হবে: আতিক

ডেক্সরিপোর্ট  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা থেকে আগামী ৩ দিনের মধ্যে পোস্টার সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমাদের নিজেদের কর্মী মাঠে নামিয়ে দেব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে ডিএনসিসি পোস্টার মুক্ত করা হবে। কাল-পরশুর মধ্যে পোস্টার নামানো হবে।

রোববার বিকালে বনানীর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিটি নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আতিক আরও বলেন, পলিথিনে মোড়ানো পোস্টারগুলো রিসাইক্লিং করা হবে। যারা পোস্টার পোড়াচ্ছেন তাদের প্রতি অনুরোধ কেউ এগুলো পোড়াবেন না। আমরা এগুলো রিসাইক্লিং করব।

ঢাকা উত্তরের নবনির্বাচিত এ মেয়র বলেন, অনেক চ্যালেঞ্জ আছে। সবাইকে সঙ্গে নিয়ে সেগুলো মোকাবেলা করব। গত ৯ মাস কঠোর অনুশীলন করেছি। নগরবাসীর কাছে একটি সুযোগ চেয়েছিলাম। তারা আমাকে সেই সুযোগ দিয়েছেন।

নিজের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, বিভিন্ন খাতে বিশেষজ্ঞ যারা আছেন, তাদের নিয়ে নগরীর সমস্যা দূর করব। সবাইকে সঙ্গে নিয়ে সমস্যার সমাধান করব। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। এছাড়াও নতুন ১৮টি ওয়ার্ড নিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনে হারের পর হরতালে জনগণের সমর্থন পায়নি বিএনপি। এটা তাদের জন্য ‘ডাবল’ পরাজয়। এ হরতালের সিদ্ধান্ত তাদের জন্য রাজনৈতিক ভুল সিদ্ধান্ত।

বিএনপির সমালোচনা করে তোফায়েল আহমেদ আরও বলেন, তাদের নির্বাচনে জেতার উদ্দেশ্য ছিল না। তাদের নেতাই বলেছে- এটা তাদের আন্দোলনের অংশ। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। তবে সেখানেও ব্যর্থ হয়েছে। কেউ এ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেনি। অন্যদিকে আমরা নির্বাচন করেছি জয়ের জন্যই। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক ইউনিটি ছিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একেএম রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেক খান, বর্তমান সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সংসদ সদস্য আসলামুল হক আসলাম, ফারুক খান পাঠান প্রমুখ।