মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিক্সার চাকায় পৃষ্ট হয়ে প্রাণ হারালো মোজাহার আলী (৭) বছরের এক শিশু।
রবিবার(০২ ফেব্রুয়ারি ২০২০ ইং) সকাল সাড়ে ১২ টায় ফুলবাড়ী-বড়ভিটা রোডের খেজুরের তল নামক জায়গায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশু বড়ভিটার আরিফুল ইসলামের ছেলে। সে উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ে। ওই শিশু শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় রহিম সাধুর অটোরিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় জানান, আমরা একটি জিডি করেছি। স্বজনরা লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।