রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ,চাচার আছাড়ে ৩ মাসের শিশু নিহত

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি  ঝালকাঠির কাঠালিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা আফজাল সিকদারের লাঠির আঘাতে ৩ মাস বয়সি ভাতিজি নিহত হয়েছে।

রোববার সকালে উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক চাচা আফজাল ও তার দলবল নিহত শিশুটির পিতা আবুল কালাম সিকদার, মা তানিয়া বেগম ও মামা নবী হোসেনও মারধর করে আহত করলে তাদের কাঠালিয়ার আমুয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে বলে জানাগেছে।

নিহতের পিতা আবুল কালাম অভিযোগ করেন, পৈত্রিক জমিজমা নিয়ে একই বাড়িতে বসবাসকারী তার বড়ভাই আফজাল সিকদারের সাথে তার বিরোধ চলে আসছিল। রবিবার সকালে সে বাড়ীতে খরকুটা সংগ্রহনের কাজ করার সময় হঠাৎ বড়ভাই আফজাল সিকদার তার সাথে ১০/১৫জন সহযোগী নিয়ে এসে কালাম সিকদারকে মারধর শুরু করে। টের পেয়ে শিশুকন্যা জান্নাতিকে কোলে নিয়ে মা তানিয়া বেগম ও তার ভাই নবী হোসেন কালামকে রক্ষার জন্য ছুটে আসলে লাঠির আঘাতে কোলে থাকা শিশু জান্নাতি ছিটকে পড়ে। এ সময় চাচা আফজাল তাকে তুলে মাটিতে আছাড় মারে ও অন্যদের এলোপাথাড়ি লাঠিপেটা করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু জান্নাতীকে মৃত ঘোষনা করে ও অন্যদের চিকিৎসা করেন।

কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স’র চিকিসক ডা. মো. কামরুজ্জামান বলেন, হাপাতালে নিয়ে আসা নিয়ে আসার আগেই জান্নাতির মৃত হয়েছে। ময়না তদন্তের পূর্বে তার মৃত্যুর প্রকৃত কারন বলা যাবেনা। ময়না তদন্তের জন্য তাকে বরিশাল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

কাঠালিয়ার থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।