সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৪৭
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

নরসিংদীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে আলোচনা সভা

অরবিন্দ রায়,নরসিংদী  ” সবাই মিলে হাত মিলাই – নিরাপদ খাবার নিশ্চিত চাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রোববার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

তিনি বলেন, দেশের মানুষকে নিরাপদ খাদ্য গ্রহণে সরকার আন্তরিক । খাদ্যের ভেজাল মুক্ত করার জন্য নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে সরকার কঠোর। আমাদের আরো কঠোর হতে হবে। নরসিংদী ভেজালের বিরুদ্ধে জেলা প্রশাসকের অভিযান অব্যাহত থাকবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃমো. ইব্রাহিম টিটিন, প্রফেসর মোহাম্মদ আলী, খাদ্য কর্মকর্তা শেখ মশিউর রহমান প্রমুখ।