মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৫
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

ফুলবাড়ীতে অটোরিক্সার চাপায় স্কুলছাত্র নিহত

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  ঢং-ঢং শব্দে বেঁজে গেল ছুটির ঘন্টা। বাড়ি ফেরার আনন্দে ক্লাসরুম থেকে ছুটে বের হয়ে আসল ক্ষুদে শিশুর দল। সহপাঠীদের সাথে শিশু শ্রেণির শিক্ষার্থী মুজাহিদও (৭) বাড়ি ফেরার আনন্দে রাস্তায় নেমে আসল। কিছুদূর এগুলেই তাদের বাড়ী। কিন্তু বাড়ি ফেরা হলনা মুজাহিদের। বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সা চাপা দেয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

গতকাল ০২ ফেব্রæয়ারি দুপুর সোয়া ১২টায় জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন এলাকায় দূর্ঘটনাটি ঘটে। মুজাহিদ ওই ইউনিয়নের বড়ভিটা গ্রামের আরিফুল হকের একমাত্র পূত্র। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থীসহ তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী মুজাহিদ। বিদ্যালয় থেকে কয়েকশ গজ দূরেই তাদেরর বাড়ি। প্রতিদিনের ন্যায় দুপুর বারটায় স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে বাড়ি ফিরছিল সে। বাড়ির কাছাকাছি আসার সময় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা বিপরীতগামি একটি অটো তাকে চাপা দিয়ে সটকে পরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় জানান, অটোচালকের সন্ধান চলছে। মরদেহের সুরৎহাল করা হয়েছে। পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে একটি সাধারণ ডাইরী করা হবে।