ডেক্সরিপোর্ট: মেয়ে শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে সমন্বিত উদ্যোগ ( সাহস) শীর্ষক মতবিনিময় সভা রবিবার দুপুর ১ টায় বরিশাল জেলাপ্রশাসকের সম্নেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল এপি ও ওয়ার্ল ভিশন বাংলাদেশ এর আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন,বিসিসি ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চেীধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম,বরিশাল জেলা এনজিও সমন্বয়কারী কাজী জাহাঙ্গীর কবির।