মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম :
নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

প্রেম সংক্রান্ত ঝামেলা, বরিশালে ফিল্মি স্টাইলে যুবককে অপহরণ

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীতে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে তানবির নামে এক যুবককে অপহরণ করেছে রাব্বিসহ ৩/৪ যুবক। পরে থানা পুলিশের মধ্যস্থতায় বিসিসির ২০ নং ওয়ার্ড কাউন্সিলরের বাসায় মীমাংসা চলমান রয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে মাইক্রোবাসে করে তাকে অপহরণ করা হয়। অপহৃত তানভীর নগরীর কাশিপুর এলাকার বাদশা খন্দকারের ছেলে।

জানা গেছে, অপহৃত তানভীরের সাথে ওই এলাকার রাব্বী এন্টারপ্রাইজের মালিক মামুন মীরার মেয়ে ও রাব্বীর বোনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে এনিয়ে উভয় পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এরপর হঠাৎ আজ দুপুরে রাব্বীসহ ৩/৪ জন যুবক মিলে তানভীরকে মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে থানায় অভিযোগ দিতে গেলে অপহৃত তানভীরকে বিসিসির ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এবং সেখানে বসে বরিশাল মেট্রাপলিটন বিমানবন্দর ও কোতোয়ালি থানা পুলিশের মধ্যস্থতায় মীমাংসা চলমান রয়েছে বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহ্ ফয়সাল আহমেদ জানান, শোনা যাচ্ছে অপহরণ কিন্তু অপহরণ নয়। প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা। ছেলেটাকে কাউন্সিলর বিপ্লবের বাসায় পাওয়া গেছে। ওখানে বিমানবন্দর ও কোতোয়ালি থানা পুলিশের মধ্যস্থতায় মীমাংসা চলছে।