মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১০
শিরোনাম :
নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

কুড়িগ্রামে ৭৩০ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর বাজার থেকে ৭৩০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১৩)।

আটককৃতরা হলো ফুলবাড়ি উপজেলার বিদ্যাবাগীশ ইউনিয়নের অনন্ত চন্দ্র বর্মণের পুত্র বিশ্বনাথ চন্দ্র বর্মণ (২৪) ও কুড়িগ্রাম সদর উপজেলার চর বড়াইবাড়ি ইউনিয়নের মৃত আজগার আলীর পুত্র রিয়াজুল ইসলাম (২৯)।

র‌্যাব জানায়, গতকাল ২ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মধ্যকুমরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭৩০ পিচ ইয়াবাসহ বিশ্বনাথ চন্দ্র বর্মণ (২৪) ও রিয়াজুল ইসলাম (২৯) নামে ২ জনকে আটক করে। পরে রাত সাড়ে ১০টার দিকে আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-১৩ উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, আটককৃতরা ইয়াবা ব্যবসায়ী এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।