বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৯
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

বিএমপি পুলিশের অভিযানে ৭৩৬ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল সহ আটক ২

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৭৩৬ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক ও মিনি ট্রাক জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) সোয়া ৯টার দিকে ২৪নং ওয়ার্ডস্থ রুপাতলী এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মোঃ হাবিবুর রহমান বেপারী (৩২) ও মোঃ রনি শেখ (২৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফিরোজ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই মোঃ শামীম হোসেনসহ থানা পুলিশের একটি দল ২৪নং ওয়ার্ডস্থ রুপাতলী এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোষ্ট ডিউটি পালনকালে একটি হলুদ রংয়ের মিনি ট্রাক, (যার রেজিঃ ঢাকা মেট্রো-ন-১৫-৪২৬২) গাড়িটির চালককে থামানোর সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টাকালে আটক করা হয়।

পরে মিনি ট্রাকটি তল্লাশীকালে মিনি ট্রাকের উপরে দিকে ধানের কুড়ার নিচে প্লাস্টিকের ১৯টি বস্তা ভর্তি ৭৩৬ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।নিষিদ্ধ অবৈধ কারেন্ট জালের বাজার মূল্য সাত লক্ষ ছত্রিশ হাজার টাকা।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৫০ সনের মৎস সংরক্ষণ আইন ৫(২) (ক)/৫(২) (খ) ধারায় মামলা করা হয়েছে।