ডেক্সরিপোর্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান,বিপিএম(বার) বলেছেন,জনস্বার্থে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সকলকে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে এনে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার মাধ্যমে জনস্বার্থ রক্ষা করা। আর নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের কাজের সমন্বয় সাধনের মাধ্যমে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি যানবাহন ও পরিবহন মালিক,পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সচেতন করে তুলতে হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আঞ্চলিক পরিবহন কমিটি, বরিশাল মহানগর এর ত্রৈমাসিক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় বিএমপি কমিশনার আরও বলেন,নিরাপদ সড়ক নিশ্চিত করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখতেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সোনার বাংলা বিনির্মাণের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন,আমরা হব তার গর্বিত অংশীদার।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিঃপুলিশ কমিশনার, বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সহকারি পুলিশ কমিশনার(স্টাফ অফিসার টু কমিশনার)আবদুল হালিম সহ অন্যান্য সদস্যবৃন্দ।