বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৪
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযান,ইয়াবা ও ফেনসিডিল সহ আটক ১১

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলা পুলিশের মনিটরিং এ নাগেশ্বরী থানা পুলিশ মাদক বিরোধী তিনটি পৃথক অভিযানে ৫৬০ পিচ ইয়াবাসহ ৪ জন ও ৬ বোতল ফেনসিডিল সহ ২ জন, রাজারহাট থানা পুলিশের হাতে তিন বোতল ফেনসিডিল ও ১টি বাজাজ পালসার ১৫০ সিসি মোটর সাইকেল সহ আটক ২ জন, ওয়ারেন্টভুক্ত মাদক আসামী একজন এবং ফুলবাড়ি থানা পুলিশের অভিযানে জিআর মাদক মামলার পলাতক দুই আসামী গ্রেফতার সহ পৃথক মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেনসিডিল আটকের ঘটনা জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত পুলিশী কার্যক্রমের পাশাপাশি মাদক বিরোধী অভিযান জেলা পুলিশ কুড়িগ্রাম অব্যাহত রেখেছে।

গতকাল সোমবার সকাল ১১ টার দিকে নাগেশ্বরী হেলিপেড এ আমিনুর ইসলাম (২৫) পিতা আবুল হোসেন গ্রাম ফেলানিরমোড়, নাগেশ্বরী কে ৪৫০ পিচ ইয়াবা সহ নাগেশ্বরী থানা পুলিশ মাদক বেচাকেনার সময় গ্রেফতার করে।

রাত ১০.৩০ মিনিটের দিকে আর এক গোপন তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের টিম পৃথক দুটি অভিযান পরিচালনা করে হিরারকুঠি, নাগেশ্বরী থেকে আখেরুজ্জামান (২০), জাকারিয়া (২২), সোহেল রানা (১৫) মোট ৩ জন কে ১১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। নাগেশ্বরী থানার অপর টিম রাত ১১.১৫ মিনিটের দিকে নাগেশ্বরী গাগলা বাজার এলাকা থেকে (০৬) ছয় বোতল ফেনসিডিল সহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম বাধন (২০) ও আপেল (২৬) বলে জানা গেছে।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর মাদকসহ আমিনুর ইসলামের আটক নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং অপরাপর দুটি অভিযানে আটক আসামীদের নাম ঠিকানা নিশ্চিত হয়ে মাদক আইনে মামলা রজু প্রক্রিয়াধীন।

রাজারহাট থানা পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ছিনাই সেলিমনগর টু রাজারহাট রাস্তায় একটি বাজাজ পালসার বাইক ১৫০ সিসি থামিয়ে তল­াশীতে আজিজ ও বাইক চালক ফরকেরহাট নিবাসী শাহীনকে তিন বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় বলে জানা গেছে।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার আটকের বিষয়টি নিশ্চিত করে মাদক মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয় বলে জানান। মাদক মামলার ওয়ারেন্টি মাদক মামলার পলাতক আসামী ছিনাই ইউনিয়ন মেম্বার খালিদকে রাত্রে গ্রেফতার করা হয় বলেও জানান।

ফুলবাড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার হলেও মাদকবহনকারী পালিয়ে যেতে সক্ষম হয়। ওয়ারেন্ট তামিল অভিযানে আটক হয়েছে মাদক ও জিআর মামলার ওয়ারেন্ট আসামী এনামুল হক ও সবুর মিয়া।

ফুলবাড়ি থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ৪০ বোতল ফেনসিডিল আটক ও ওয়ারেন্ট পলাতক আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।