মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৮
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

বরিশালে ৩০০ পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ রাসেল হাং (২৩) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছথেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার(৫ফেব্রুয়ারী)বেলা সাড়ে ১১ টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর)খাইরুল আলম গনমাধ্যম কর্মীদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকাল ৫ টার দিকে কাউনিয়া ব্রাঞ্চ রোডস্থ ২ নং ওয়ার্ডের ফরিদ আলম এর বাড়ির সামনে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিমুল করিম, এসআই মোঃ মিরাজ মোল্লা,এএসআই মোঃ আঃ রহিম,কনস্টেবল মোঃ সাইফুল ইসলাম সহ টিম অভিযান পরিচালনা করে মোঃ রাসেল হাং (২৩) এর নিকট থেকে ৩০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।এসময় অপর আসামি জিতু (২৭) দৌড়ে পালিয়ে যায়।

উপ-পুলিশ কমিশনার(উত্তর)খাইরুল আলম আরও জানান,মাদক ব্যাবসায়ী রাসেল হং এর বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর)মুহাম্মদ আবুল কালাম আজাদ, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিমুল করিম,এসআই মোঃ মিরাজ মোল্লা,এএসআই মোঃ আঃ রহিম প্রমুখ।

জানাগেছে,উপ-পুলিশ কমিশনার(উত্তর)খাইরুল আলমের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর)মুহাম্মদ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিমুল করিমের পরিচালনায় কাউনিয়া থানা এলাকায় নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান চলছে।ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।