শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঝালকাঠিতে ছাত্রী উত্যক্তকারী যুবককে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠি জেলার নলছিটিতে স্কুলছাত্রী উত্যক্তকারী মাসুম হাওলাদার নামে এক বখাটে যুবককে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী বিকেলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের আদালত এ দন্ড দিয়েছেন।

ছাত্রী উত্যক্তকারী যুবক মাসুম হাওলাদার উপজেলার রানাপাশা ইউনিয়নাধীন সইলা বুনিয়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে।

এ বিষয় ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিলো বখাটে মাসুম হাওলাদার নামের ঐ যুবক।

গত রোববার বিকেলে ছাত্রীটির বাড়িতে গেলে তাদের ঘরে কেউ না থাকার সুযোগে ছাত্রীকে উত্যক্ত করে মাসুম। বখাটে মাসুমের এহোন আচরনে ঐ ছাত্রী ভয় পেয়ে ডাক চিৎকারে শুরু করে। ছাত্রীর ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসার আগেই বখাটে মাসুম পালিয়ে যায়।উক্ত ঘটনাকে কেন্দ্র করে ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার এলাকাবাসী মাসুমকে ধরে থানায় সোপর্দ করে। থানা থেকে বখাটে মাসুমকে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচলনার মাধ্যমে বখাটে মাসুমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।