রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোগডাঙ্গায় ৮০ বছরের আজগার আলী এখনও পায়নি বয়স্ক ভাতার কার্ড

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি   তেলুয়া মাতায় সগাই তেল দেয়। টাহা দিলে বয়স্ক ভাতার কার্ড দেয়, না দিলে নাদে। এহান বয়স্ক ভাতার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনেকবার গেছং কিন্তু কোন লাভ হয়নি। শেষমেশ আশা ছাড়ি দিছং। এভাবেই আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন বৃদ্ধ মো: আজগার আলী (৮০)।

আজগার আলীর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডুংডুঙ্গির বাজারের ডাক্তার পাড়া গ্রামে। তিনি ৯ সন্তানের জনক।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ৫ ছেলে, ৪ মেয়ে ও স্ত্রী নিয়েই তার সংসার। ছোট মেয়েটি লেখাপড়া করছে আর বাকি তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেরা বিয়ে করে আলাদা হয়ে গেছে। শ্রমিকের কাজ করে জীবন চলে তার। মাঝে মাঝে ভিক্ষাও করেন তিনি।

বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজারে পরিচ্ছন্নতার কাজ করেন। যেদিন কাজ করতে না পারেন সেদিন ভিক্ষা করেন।

আজগার আলীর জানান, টাকা দিলে বয়স্ক ভাতার কার্ড দেয়, না দিলে দেয় না। কার্ডের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনেকবার গেছি। কিন্তু কোনো লাভ হয়নি। আমার নাকি অনেক কিছু আছে এই জন্য আমাকে দেয় না।

ভাংড়ির বাজারের ব্যবসায়ী মো: বাদশা মিয়া ও আব্দুস ছোবাহান বলেন, আজগার আলীকে আমরা অনেক দিন ধরে চিনি। তিনি বাজারে পরিচ্ছন্নতার কাজ করেন আবার মাঝে মাঝে ভিক্ষাও করেন। একটা বয়স্ক ভাতা কার্ড পেলে অসুস্থ মানুষটার খুব উপকার হয়।

এ বিষয়ে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: সাইদুর রহমান বলেন, এই বৃদ্ধ আমার নজরে আসে নাই। এখন সুযোগ আছে আমার কাছে আসতে বলেন কাগজপত্র দেখে বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ।