রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় জেলে-ডাকাত সংঘর্ষ, ৭ডাকাত গ্রেপ্তার

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি  ভোলার তজুমদ্দিন উপজেলার চরজহিরউদ্দিনের মেঘনায় জেলে ও ডাতাকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসময় জেলেরা ডাকাত সর্দার শিপন শিকদারকে আটক করে পুলিশের সোর্পদ করেছে। এবং পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশ আরো ৬জনকে আটক করে।

বৃহস্পতিবার রাতভর ধরে উপজেলা চরজহিরউদ্দিন এলাকার মেঘনা নদীর পাইলঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আটককৃত ডাকাত হলো- দৌলতখান চরখলিফার সাদেকের ছেলে কালাম(৩২),ফুলকাচিয়ার কাঞ্চন বেপারীর ছেলে খোরশেদ(৩০), বোরহানউদ্দিন হাসাননগরের মঞ্জু পাটওয়ারীর ছেলে জিসান(২৮), হাতিয়ার জাহাজমারার তজল কাবরাজের ছেলে আশ্রাফ বেলাল(৩৫), লোয়াখালীর চরজব্বারের আলী হোসেনের ছেলে মাহফুজ(৪৫) ও কমলনগর চরমাজিদার আঃ জলিলের ছেলে কামাল মাঝী(৪৫)।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার রাতে উপজেলা চরজহিরউদ্দিনের মেঘনা নদীর পাইলঘাট এলাকায় জেলে ট্রলারে একদল জলডাকাত হামলা চালায়। জেলেরা এসময় ডাকাতদের ঘেরাও করে। এতে জেলে-ডাকাতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জেলেরা এ সময় ডাকাত সর্দার শিপন শিকদারকে আটক করে মারধর করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাত সর্দার কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জেলেদের ধাওয়া গেয়ে বাকি ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশের হাতে আরো ৬ডাকাত আটক হয়।
তিনি আরো জানান,ডাকাত শিপন শিকদার একাধিক মামলার ওয়ারেন্টের আসামী। সে প্রায় ৭ বছর জেল খেটে জামিনে এসে পলাতক রয়েছে।