শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:১২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

সম্মিলিত প্রচেষ্টায় দেশের নদীগুলোকে বাঁচাতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশের নদীগুলোকে বাঁচাতে হবে। এজন্য নদীগুলোকে প্রবাহমান রাখতে হবে। নদী দখলকারীদের তালিকা সংসদে উত্থাপন হয়েছে সেটি নিয়ে সরকার কাজ করছে।

শুক্রবার দুপুরে আড়াইহাজারে উপজেলা নদী রক্ষা কমিটির আয়োজিত উপজেলা পরিষদের হল রুমে এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশের নদীগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। নদীগুলোকে নিয়ে সরকার টাস্কফোর্স কমিটি গঠন করেছে, কমিটি নদী রক্ষায় কাজ করছে। নদী দখলের খবর পেলেই আমরা সাথে সাথে ব্যবস্থা নেব।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভাগীয় প্রধানগণ অংশ নেন।

মন্ত্রী আরও বলেন, নদী দখলের খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আড়াইহাজারে নদী দখল নেই এটি একটি সুখবর। তিনি দেশের নদী রক্ষার সকলকে একযোগে কাজ করার আহবান জানান। মন্ত্রী স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুকে উদ্যেশ্য করে বলেন, আড়াইহাজারে অনেক উন্নয়ন হয়েছি। তারপরও আড়াইহাজারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা হবে। পরে মন্ত্রী খাগকান্দায় আয়োজিত এক সুধী সমাবেশে যোগদান করেন।