নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেছেন,আমরা কতটুকু সেবা নিশ্চিত করতে পেরেছি তা জেনে, সকলের মতামত নিয়ে জনগনের সেবার মান আরও বাড়াতে “ওপেন হাউজ ডে” নামে এই জবাবদিহিতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে ।কোন ভুক্তভোগী তাঁর কাঙ্খিত সেবা সঠিক ভাবে পেয়েছেন কি-না তা এখানে সবার সম্মুখে পর্যালোচনা করা হয়।কতজন সেবা বঞ্চিত ভুক্তভোগীদের কথা শুনে তাদের সেবা দিতে পেরেছি তার উপর নির্ভর করে এই অনুষ্ঠানের সফলতা।

শুক্রবার (৭ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতেই বিগত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে ভুক্তভোগীদের উত্থাপিত নানান বিষয়ে থানা পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা নিয়ে আলোচনাকালে তিনি বলেন, ‘রাষ্ট্রের সেবক হিসেবে গণমুখী পুলিশিং এর মাধ্যমে জনসেবা নিশ্চিত করার জন্য প্রতিমাসে প্রতিটি থানায় একটি নির্দিষ্ট দিনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত তিনটি উদ্দেশ্যে এই আয়োজন। প্রথমতঃ সেবা প্রদানকারী ও সেবা গ্রহনকারী কে মুখোমুখি করা যাতে করে পুলিশ সদস্যদের শতভাগ জবাবদিহিতা নিশ্চিত হয়। দ্বিতীয়তঃ পুলিশি সেবা বঞ্চিত ভুক্তভোগীদের কথা গুরুত্বসহকারে শুনে তাদের সেবা প্রদান করা। বিশেষ করে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তৃতীয়তঃ যারা সমাজের নেতা, সমাজকে সামনে থেকে নেতৃত্ব দেন তাদের পরামর্শ গুরুত্বসহকারে শোনা। যাতে করে পুলিশি সেবা নিশ্চিত করা যায়।
বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান আরও বলেন,জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশকে যেমনি শতভাগ পেশাদারিত্বের সাথে আন্তরিকতা নিয়ে দেশমাতৃকার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে তেমনি জনগণকেও পুলিশর সহযোগিতায় এগিয়ে আসতে হবে। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন ছাড়া শতভাগ পুলিশি জনসেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সমাজের সৎ, নিষ্ঠাবান ও ভালো মানুষদের কমিউনিটি পুলিশিংয়ের সাথে যুক্ত হতে হবে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুদা ও দারিদ্রমু্ক্ত, দুর্নীতিমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, অসাম্প্রদায়িক সোনার বাংলা নিনির্মাণের স্বপ্ন দেখতেন, সেই স্বপকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছি সেটাকে আরো গতিশীল করতে তরুণদেরকে দায়িত্ব নিতে হবে। আর তরুণ সমাজকে সঠিক পথে রাখার জন্য অভিভাবকদের ভূমিকা অপরিসীম।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএনপি মোঃ খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদআবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার বিএমপি (স্টাফ অফিসার এন্ড কাউনিয়া জোন)মোঃ আঃ হালিম, কাউনিয়া থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাইদুর রহমান রিন্টু,পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দর থানা বিএমপি আসাদুজ্জামান সহ গণমাধ্যম কর্মী ও কাউনিয়া থানা এলাকার বিভিন্ন শ্রেনী পেশার জনগণ।