শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৪৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

উজিরপুরে সৌদি প্রবাসীর জমি দখলের চেষ্টা

 

শামীম আহমেদ  বরিশালের উজিরপুর উপজেলার ৭নং ওয়ার্ডে সৌদি প্রবাসী এক ব্যাক্তির জমি দখল নিতে মেতে উঠেছে ভুমিদস্যু এক চক্র বলে অভিযোগপাওয়াগেছে। চক্রটি বিভিন্ন ভাবে ওই ব্যাকিতে হয়রানী করে ক্ষমতার জোর দেখিয়ে তাকে উচ্ছেদের পায়তারায় লিপ্ত হয়েছে।

জানাগেছে বরিশালের উজিরপুর উপজেলার ৭নং ওয়ার্ডে সৌদি প্রবাসী ওই এলাকার মৃতঃ মৌলভী আঃ মাজেদ ফকিরের ছেলে জালাল উদ্দিন ফকির। তিনি দীর্ঘ ১৭ বছর সৌদি আরবে চাকুরী করে বেতনের টাকা জমিয়ে ওই এলাকায় সাড়ে ২০ শতাংশ জমিক্রয় করে। ২০১০ সালে সাব কবলা দলিল মুলে তিনি ওই জমি ক্রয় করে বসতবাড়ী ও গাছপালা রোপন করেন। ২০১৫ সালে জুন মাসের দিকে ভ‚মি দস্যু উজিরপুর পৌরসভার দক্ষিণ মাদার্শী এলাকার মৃত রজ্জব আলী খলীফার ছেলে আঃ জব্বার খলিফা আমার ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টায় মেতে ওঠে। এর আগেও ভ‚মিদস্যু চক্রটি জালাল উদ্দিন ফকির বিদেশে থাকা অবস্থায় ফোন করে হুমকী ও টাকা দাবি করে আসছিলেন।

 

এবিষয়ে জালাল উদ্দিন ফকির অভিযোগ করে বলেন, ভ‚মিদস্যু আঃ জব্বার খলিফা ও অন্যানরা মিলে আমাকে বিভিন্ন সময়ে হুমকী ও প্রান নাশের হুমকীও প্রদান করেছে। বর্তমানে আঃ জব্বার খলিফার নেতৃত্বে শামসুল হক পুলিশ আমার জমির উপর দিয়ে রাস্তা নির্মান করছে পাশাপাশি আঃ জব্বার খলিফা আমার জমিতে ঘর তোলার চেষ্টা করছে। এবিষয়ে থানায় গিয়েও আমি কোন আইনী সহয়তা পাইনি। ভ‚মিদস্যুরা হুমকী দিয়ে বলেছে তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে তারা আমাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করবে। এঅবস্থায় আমি ও আমার পরিবার ভীত অবস্থায় দিন কাটাচ্ছি। তাই তিনি প্রশাসনের সহযোগীতা ও চিহিৃত ভ‚মি দস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।