শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৩৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ফুলবাড়ীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ! ৪৮ ঘণ্টা পর মামলা

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর কামড়ে ক্ষতবিক্ষত করেছে ধর্ষক। গত বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রীর খালার বাড়ীতে এই ঘটনা ঘটে। ওই এলাকার প্রভাবশালী মহল ৪৮ ঘন্টা বিষয়টি মিমাংসার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ার পর ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

ঐ এলাকায় খোজ নিয়ে জানা যায়, ফুলবাড়ী উপজেলার উত্তর অনন্তপুর মোল্লাটারী গ্রামের খবিজলের ছেলে নাজমুল ইসলাম প্রায় ওই মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করে আসতো। এলাকাবাসী ও শিক্ষার্থীর পরিবার একাধিকবার নাজমুল ইসলামের পরিবারের কাছে অভিযোগ দিলেও কোন কাজ হয়নি। উল্টো মাদ্রাসা শিক্ষার্থীর পরিবারের উপর ক্ষিপ্ত হয় নাজমুল ইসলাম ও তার পরিবার। গত বৃহস্পতিবার বাড়িতে খালা না থাকার সুযোগে উত্যক্তকারী নাজমুল শিক্ষার্থীর খালার বাড়িতে প্রবেশ করে। এ সময় একাই ওই শিক্ষার্থী ঘরে টিভি দেখছিল। এ সুযোগে মাদ্রাসা শিক্ষার্থীকে জোড়পূর্বক ধর্ষণ করে কামড়ে ক্ষতবিক্ষত করে। ধর্ষণের ফলে উক্ত শিক্ষার্থী জ্ঞান হারালে অভিযুক্ত নাজমুল ইসলাম পালিয়ে যায়।

পরিবারের লোকজন উক্ত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা চালানোর ব্যবস্থা করার চেষ্টা করলে বাঁধা দেন ধর্ষক নাজমুল, তার বাবা খবিজল মিয়া, চাচা সাইফুল ইসলাম, জাহিদুল ও শহিদুল। এমন কি তার চিকিৎসা ও থানায় যাতে মামলা করতে না পারে সেজন্য প্রাণনাশে হুমকি প্রদান করেন। এদিকে রাতভর নির্যাতন শিকার সহ্য করে বাড়িতে অবরুদ্ধ করে রাখে ধর্ষককের পরিবার।

গতকাল ৭ ফেব্রুয়ারী  রাতে ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা বেগতিক দেখে গ্রামের লোকজন জড়ো হয়ে ৪৮ ঘন্টা পর স্থানীয় একটি বাড়ীতে নিয়ে আসে। এলাকাবাসী ও পুলিশের সহযোগীতায় ফুলবাড়ী হাসপাতালে উক্ত শিক্ষার্থীকে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর রাতে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ছাত্রীটির বোন বলেন, এটি একটি পৈচাশিক ঘটনা। আমরা ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ওসি রাজীব কুমার রায় বলেন, আজ শনিবার দুপুরে ওই শিক্ষার্থীর খালা ফুলবাড়ী থানায় বাদী হয়ে ধর্ষক নাজমুলসহ আর এক জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যেহেতু ভিকটিম উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি আছেন। সেখানে ভিকটিমের মেডিকেল চেকআপ করানো হবে।