শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৫২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ডেক্সরিপোর্ট  চট্টগ্রামের রাউজানে ৭৫ বছর বয়স্ক এক মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে ওই মুক্তিযোদ্ধার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়।

শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশে হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি বই খাতা বিক্রি করতেন ওই মুক্তিযোদ্ধা।

নিহত ওই মুক্তিযোদ্ধার নাম একেএম নুরুল আজম চৌধুরী। তিনি হাটহাজারী উপজেলার গড় দুয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুরামিয়া চৌধুরী বাড়ির আব্দুল হালিম চৌধুরীর বড়ো ছেলে।

সরেজমিনে, এই হত্যাকাণ্ডের পর ভয়ে মুখে কুলুপ এঁটেছেন স্থানীয়রা। একাধিক জনের সঙ্গে কথা বলে ধারণা করা যাচ্ছে- পারিবারিক কোনো কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর হোসেন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।