সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১১
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

বরিশালে লঞ্চে অভিযান, ৪৯ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক ২

ডেক্সরিপোর্ট: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা – বরিশাল গামী পারাবত-১১ লঞ্চ থেকে নাছির মাতবর (২৪) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

পরে তারদেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম মুসলিম হোটেলের সামনে থেকে অপর মাদক ব্যাবসায়ী আজিম হোসেন (৪৮)  কে আটক করা হয়।

সোমবার দুপুরে লিখিত সংবাদ সম্নেলনে  বি এম পি পুলিশ কমিশনার মো: মোশারেফ হোসেন এ তথ্য জানান,

 তিনি আরো জানান,  ৩১ মার্চ রবিবার ভোর ৬ টায় বরিশাল লঞ্চঘাটে পারাবত-১১ লঞ্চের ৩৪৭ নং কেবিনে অভিযান চালিয়ে নাছির মাতবরকে আটক করা হয়।এ সময় তারকাছ থেকে ৯ হাজার ৮০০ পিচ লালচে গোলাপি রংয়ের ৯৮০ গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেট ও ৩ টি মোবাইল সেট উদ্ধার করাহয়। আটক ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪৯ লক্ষ টাকা।
পরে তারদেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম মুসলিম হোটেলের সামনে থেকে আজিম হোসেন কে আটক করা হয়। আটক আজিম নগরীর পলাশপুর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আলতাফ হোসেন হাওলাদার।তার কাছ থেকে ১ টি ইয়ামাহা ১১৫ সিসি মোটর সাইকেল ও ২ টি মোবাইল সেট জব্দ করে কোতয়ালী পুলিশ।
আটক নাসির মাতবর পুলিশকে জানায়,কক্সবাজার থেকে ক্রয় করে  দিলদার নামে এক মাদক ব্যাবসায়ী ঢাকা টেকনিক্যাল এসে ইয়াবা ট্যাবলেট গুলি তার নিকট হস্তান্তর করে বরিশালের মাদক ব্যাবসায়ী আজিম হোসেনের নিকট পেীছাইয়া দিতে বলে।
সে মোতাবেক মাদক ব্যাবসায়ী নাসির মাতবর উক্ত ট্যাবলেট গুলি পারাবত -১১ লঞ্চে ঢাকা থেকে বরিশাল নিয়া আসেন।আটক নাসির মাতবরের বাড়ি পটুয়াখালী জেলার লাউকাঠির জামুরা গ্রামে।তার পিতার নাম মো: নাজেম মাতবর।
আটক আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার এস আই সাইদুল হক বাদি হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ত্রন আইনে মামলা দায়ের করেন।মামলা নং৭৯
সংবাদ সম্নেলনে আরো উপস্থিত ছিলেন, বি এম পি অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মাহফুজুর রহমান।উপ পুলিশ কমিশনার(সদর)  মো: হাবিবুর রহমান।
ডিসি (ট্রাফিক) মো: খাইরুল আলম,কোতয়ালী মডেল থানার ওসি মো: নুরুল ইসলাম, ওসি (তদন্ত) মো: আসাদুজ্জামান সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।