শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পটুয়াখালী সদর থানার ওসির প্রত্যাহার দাবীতে আইনজীবীদের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ বশিরুল আলম’র উপর হামলা ও চাঁদা দাবীর ঘটনায় থানা পুলিশ মামলা না নেয়ার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির সদস্যরা বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।

আজ রবিবার আদালত চত্বরে সর্বস্তরের আইনজীবী সদস্যের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এসময় হামলাকারীদের গ্রেফতার ও সদর থানার ওসির প্রত্যাহার দাবীতে আগামী ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়ে আইনজীবীরা কর্মবিরতী পালন করে।

হামলাকারীরা গ্রেফতার না হলে আগামীকাল সমিতি প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষনা দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি গোলাম আহাদ দুলু, সাবেক সভাপতি আব্দুল হক ফরাজি, আবুল কাশেম, ওয়াহিদ সরোয়ার কালাম, হারুন অর রশিদ, খন্দকার আব্দুল হাই, আব্দুল খালেক, বর্তমান সাধারন সম্পাদক স্বপন তালুকদার প্রমূখ।

অ্যাড. মোঃ বশিরুল আলম জানান, গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় বশিরুলের শহরের পিটিআই রোডস্থ বাড়ির বাউন্ডারী ওয়াল নির্মানে বাঁধা দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে মো. শামিম, টিটু, তুহিন ও নান্নুসহ কতিপয় সন্ত্রাসী। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শহরের পিটিআই রোডস্থ বাসায় গিয়ে তার উপর হামলা চালায় তারা। এতে সে গুরুতর জখম হয়। এ সময় সন্ত্রাসীরা তার বাসা থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্নালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় ঐ দিনই আইনজীবী বশিরুল আলম সদর থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি।

পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অ্যাড. মোঃ বশিরুল আলমের সাথে আঃ মোতালেব আকনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু কোন ধরনের চাঁদা চাওয়ার ঘটনা ঘটেনি। অ্যাড. মোঃ বশিরুল আলম সত্য ঘটনার আলোকে অভিযোগ করলে অবশ্যই তা আইনগত ব্যবস্থা নেয়া হবে।