শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:১৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ভোলায় ত্রিশ পিচ ইয়াবা সহ দুই মাদক বিক্রেতা আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর থানার আলীনগর ইউনিয়ন থেকে ত্রিশ পিচ ইয়াবা সহ মোঃ হারুন(২০) ও মোঃ খোকন(২৩) নামের দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি)।

শনিবার রাতে তাদেরকে ভোলা সদর আলীনগর শিবপুর ৫নং ওয়ার্ডে এলাকা থেকে আটক করা হয় এবং রবিবার (৯ফেব্রæয়ারী) সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত মোঃ হারুন ভোলা সদর থানার শিবপুর ৫নং ওয়ার্ডে মোঃ আবুল বাসারের ছেলে। মোঃ খোকন একই এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোয়েন্দা পুলিশের এসআই আবু জাফর বিশ^াস ও সঙ্গীয় সদস্যদের নিয়ে ভোলা সদর থানার আলীনগর ৮নং ওয়ার্ডে এলাকায় অভিযান চালিয়ে মোঃ হারুন ও মোঃ খোকন নামের দুই যুবককে ৩০পিচ ইয়াবা সহ আটক করা হয়। তাদের কে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদেও বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।