শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১৯
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

চরফ্যাশনে ট্রলিকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহি বাস খাদে, আহত ১৫

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকায় চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে যাত্রবাহি বাস তাওয়াকাল মালবাহি একটি ট্রলিকে সাইড দিয়ে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছে।

রবিবার(৯ফেব্রুয়ারী) দুপুর পৌনে ২টার দিকে এওয়াজপুর ৮নং ওয়ার্ড এলাকার পাটওয়ারী বাড়ির সামনে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার দুপুর পৌনে ২টার দিকে দক্ষিণ আইচা থেকে একটি যাত্রীবাহি বাস তাওয়াকাল চরফ্যাশন যাওয়ার সময় শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার পাটওয়ারী বাড়ির সামনে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে মালবাহি একটি ট্রলিকে সাইড দিয়ে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা যাত্রীদের বাস থেকে উদ্ধার করার বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটে নাই। এতে বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়েছে। দূর্ঘটনা কথা শুনে সেখানে স্থানীয়দের সাথে উদ্ধার কাজে যোগ দেন চরফ্যাশন উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা। এবং ফারায় সার্ভিসের গাড়ীতে করে আহতদের চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শুনেছি একটি বাস খাদে পড়ে গেছে। কিন্তু হতাহতের কোন ঘটনা ঘটে।