রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সমুদ্রগামী ৬টি বড় জাহাজ কিনবে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য সমুদ্রগামী ছয়টি বড় জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ওই ছয়টি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার, দুইটি মাদার প্রোডাক্ট অয়েল ট্যাংকার (ডিজেল পরিবহন উপযোগী) এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার (কয়লা পরিবহন উপযোগী)। এ ছাড়া সমুদ্রগামী আরও ৪টি নতুন সেলুলার কন্টেইনার জাহাজ ক্রয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

রোববার জাতীয় সংসদে বেনজীর আহমদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, দেশে চলাচলকারী সরকারি জাহাজ রয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য বিআইডব্লিউটিসি-এর ৮৫টি জলযান এবং আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য বিএসসি-এর ৮টি সমুদ্রগামী জাহাজ রয়েছে। অভ্যন্তরীণ রুটে যাতায়াতের জন্য বিআইডব্লিউটিসি-এর জলযানসমূহের মধ্যে ফেরি ৫০টি, যাত্রীবাহী জাহাজ ২৩টি (অভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ ৫টি, উপকূলীয় যাত্রীবাহী জাহাজ ৩টি, সি ট্রাক ৯৬টি, ওয়াটার বাস/ট্যাক্সি ৯টি) এবং কার্গো জাহাজ ১২টি (কন্টেইনারবাহী জাহাজ ৪টি, কোস্টার ১টি, বে ক্রসিং বার্জ ৭টি)। আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর বহরে ৮টি জাহাজের মধ্যে ৩টি নতুন প্রোডাক্ট অয়েল ট্যাংকার ৩টি নতুন বাল্ক ক্যারিয়ার এবং ২টি লাইটারেজ ট্যাংকার রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বিআইডব্লিউটিসির অভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ ২টি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ ২টি এবং বিভিন্ন ধরনের ১০টি ফেরি নির্মাণাধীন রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য যাত্রীবাহী ক্রুজার সংগ্রহ/নির্মাণ ৩টি আধুনিক অভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ সংগ্রহ/ নির্মাণ ৩টি, আধুনিক উপকূলীয় যাত্রীবাহী জাহাজ সংগ্রহ/নির্মাণ ৪টি, সি ট্রাক সংগ্রহ/নির্মাণ ৮টি, সালভেজ-কাম-ফায়ার ফাইটিং টাগ সংগ্রহ/নির্মাণ ১টি, মোট ৩৯টি নৌযান নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।