শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আমরা জনগণের পুলিশ হতে চাই: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলম বলেছেন, ২০২০ সাল ‘মুজিব বর্ষ’। মুজিব বর্ষে পুলিশের সেবা অনেকাংশে বৃদ্ধি পাবে। মুজিব বর্ষে পুলিশ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা জনগণের পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই শ্লোগান ধারণ করে আমরা কাজ করছি।

সোমবার(১০ফেব্রুয়ারী)সকাল ১১ টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন,থানা পুলিশ শতভাগ নিষ্ঠার সাথে জনগনের জন্য কাজ করবে। থানা হবে মানুষের আশ্রয়স্থল। ভুক্তভোগীরা সর্বপ্রথম সাহায্যের জন্য থানায় আসেন। থানার অফিসারদের মানসিকতা, আচার আচরণ ও ব্যবহার সর্বোত্তম হতে হবে। প্রতিটি মানুষ যাতে এই বিশ্বাস নিয়ে থানা থেকে ফিরতে পারে, সেলক্ষে আমরা কাজ করে যাবো। সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করবো।

এ সময় এয়ারপোর্ট থানার সকল পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এয়ারপোর্ট এসএম জাহিদ বিন আলম এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থান এন্ড ট্রান্সপোর্ট) বিএমপি মোঃ রবিউল ইসলাম শামীম, পুলিশ পরিদর্শক তদন্ত শাহ মোঃ ফয়সাল, পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ মোস্তাফিজুর রহমান, সহ সুশীল সমাজ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ ও সদস্যমন্ডলী সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।