রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-নসিমন সংঘর্ষে চালক নিহত, আহত ৪

ডেক্সরিপোর্ট  মাদারীপুরের কালকিনিতে বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বিআরটিসি বাস ও পণ্যবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. করিম খান (৩৫)। এ সময় আহত হয়েছেন কমপক্ষে চারজন।

সোমবার দুপুরে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমনচালক বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার মাগুরা গ্রামের মৌজা আলী খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটিসি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুরে পথিমধ্যে কর্ণপাড়া পৌঁছলে ওই বাসটির সঙ্গে বিপরীতগামী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটি খাদে পরে যায় এবং নসিমনচালক করিম খান ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ ও মাদারীপুর ফায়ার সার্ভিসকর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে। অন্যদিকে আহত চার যাত্রীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মোহাম্মদ আবদুল ওহাব মিয়া বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। আহতদের চিকিৎসার ব্যবস্থ্য করা হয়েছে। তবে খাদে পড়ে যাওয়া বাস উদ্ধারের চেষ্টা চলছে।